# Tags

কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের বি,এনপির মনোনীত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার উদ্দোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের বি,এনপির মনোনীত পদ প্রার্থী ও দৌলতপুর উপজেলা বি,এনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

৭ নভেম্বর শুক্রবার বিকেল ৪ টাই উপজেলার থানার মোড় থেকে বি,এনপির হাজার, হাজার নেতা কর্মীরা বর্ণাঢ্য র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি বি,এনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ঔ দিনে সিপাহি জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জাতি কে মুক্ত করেছিল। কিন্তু পরে কি দেখলাম ফ্যাসিস্ট হাসিনার অপচেষ্টাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা করা হয়েছে। তাই  জাতীয়তাবাদী সকল শক্তিকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিল্লাল হোসেন, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান প্রভাষক রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শিক্ষক গোলাম মোস্তফা, মরিচা ইউপি সাবেক চেয়ারম্যান মাহাবুল আলম, সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, প্রভাষক মাহাবুব লস্কর, এম,এ ফরজ উল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশিদুদজ্জামান শামীম, আশিকুর রহমান শিশির মোল্লা, জিয়াউর রহমান , উপজেলা যুবদলের বেঞ্চির আহমেদ বাচ্চু যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।